বাংলাদেশ সকাল
সোমবার , ১২ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে অটোরিকশার ধাক্কায় সাইকেল মেকারের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে একটি অটোরিকশার ধাক্কায় গণেশ বসাক ( ৫২)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর এ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (১১ জুন) দুপুরে ডিগ্রি কলেজের পাশে অটোরিকশা স্ট্যান্ডে।

নিহত গণেশ পৌর শহরের সাহাপাড়ার হেমন্ত বসাকের ছেলে।তিনি পেশায় সাইকেল মেকার ছিলেন।

জানা গেছে, ঘটনার দিন দুপুর ১২ টার দিকে ওই অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালক শরীফ তার গাড়িতে যাত্রী উঠানোর কাজ করছিলেন। এ সময় তার অটোরিকশায় আরো দু’যাত্রীর সাথে একটি ৪/৫ বছরের শিশুও বসে ছিল। এক ফাঁকে শিশুযাত্রীটি অটোরিকশার চাবি ঘুরিয়ে স্টার্ট দিলে অটোরিকশাটি দ্রুত লছুটে গিয়ে রাস্তার অপর পাশে একটি অস্থায়ী কোচ কাউন্টারে বসে থাকা গণেশকে ধাক্কা দেয়।এতে গণেশ গুরুতর আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা।কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে মর্মেও ওসি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শাতে আর্সেনিক ঝুকি নিরসন ও নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

নাটোরের ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্বৈরচারের মদদপুষ্ঠ চট্টগ্রাম জেলা প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি

গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন ইলন মাস্ক

পুত্রের হত্যা মামলা না তোলায় অতর্কিত হামলা;  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পিতা 

ওয়েব ফাউন্ডেশন এর সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা

তিস্তা ও ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে, বন্যায় ভাসতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু জেলা