আল-আমিন : নাটোরের গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় অভারব্রীজের পাশে‘খামার বাড়ি বাংলা খাবার’ নামের একটি রেষ্টুরেন্ট যাত্রা শুরু করেছে। শুক্রবার(১৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টের উদ্বোধন করেন।
গুরুদাসপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন। অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ও কবি জালাল উদ্দিন শুক্তি, কাউন্সিলর শফি মল্লিক, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ,প্রথম আলোর প্রতিনিধি আনিসুর রহমান, এমদাদুল হক মোল্লা,এ্যাডভোকেট শিহাব খালেদুন শাওন,শুভ্র শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় ছিলো বর্নিল উদ্বোধনী অনুষ্ঠান,সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র। ড্র শেষে রঙ্গিন টেলিভিশান,স্মার্ট ফোনসহ ৫১টি আকর্ষনীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
প্রতিষ্টাতা আব্দুর রহমান সুমন সোনার ও ফারুক হোসেন জানান, ভিন্নআঙ্গিকে, প্রাকৃতিক খোলামেলা পরিবেশে টাটকা,মানসম্মত ও স্বাস্থ্যকর বাংলা ও চাইনিজ খাবার পরিবেশনই আমাদের লক্ষ্য।
রেস্টুরেন্ট চত্তরে বিয়ে, বৌভাত, জন্মদিন, সেমিনার, কনফারেন্স সহ যেকোনো অনুষ্ঠান পালনের সুব্যবস্থা রয়েছে। অনলাইনে খাবারের অর্ডার,ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। বাংলা খাবার রেষ্টুরেন্ট গুরুদাসপুর বার্তার একটি সহযোগী প্রতিষ্টান।




















