গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত
ইমাম হাছাইন পিন্টু নাটোর
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যে- নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আয়োজিত অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন,র্যালি,বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মনোয়ারুজ্জামান সহ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ, রোজি মোজাম্মেল মহিলা অনার্স কলেজ বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু সরকারী টেকনিক্যাল কলেজ, নাজিরপুর অর্নাস কলেজ, খুবজীপুর এম হক ডিগ্রী কলেজ, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ, ও শাহীদা কাসেম পৌর বালিকা বিদ্যালয়,শহীদ মবিদুল মেমোরিয়াল স্কুল, খুবজীপুর উচ্চ বিদ্যালয়, নাজিরপুর উচ্চ বিদ্যালয়, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,মশিন্দা উচ্চ বিদ্যালয় ও চাপিলা উচ্চ বিদ্যালয়সহ ইউনিয়ন পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির গুরুত্ব তুলে ধরে যথাযথ মর্যাদায় পালন করেন।




















