ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে না না আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর সদর চাঁচকৈড় বঙ্গবন্ধু পাঠাগারে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পৌর যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পৌর যুবলীগের সভাপতি মোঃ তাহের সোনার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মোল্লা, আওয়ামী লীগের নেতা মোঃ সালাম মোল্লা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান ভুলু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ।
অপরদিকে গুরুদাসপুর উপজেলা যুবলীগের আয়োজনে পতাকা উত্তোলন কেক কাটা ও আলোচনা সবার মাধ্যমে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল সরকারের সভাপতিতেত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিপ্লব যুবলিগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী দেখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুব লীগকে ঐক্য বদ্ধভাবে সুসংগঠিত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।




















