বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে রাজকীয় সংবর্ধনায় ইমামের বিদায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় কাঁচারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোতালেব হোসেনকে নানা আয়োজনের মধ্যদিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। ৩৫ বছর ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালবাসায় মুগ্ধ হয়ে কেঁদে ফেলেন ইমাম মোতালেব হোসেন। গুরুদাসপুরে ইমামের এমন রাজকীয় বিদায় এই প্রথম বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, শুক্রবার পৌরসভার কাঁচারিপাড়া মহল্লায় সকাল থেকেই ইমামকে বিদায় দেওয়ার নানা আয়োজনে ব্যস্ত থাকে এলাকাবাসী। সাজানো হয় ঘোড়ার গাড়ি। আয়োজন করা হয় প্রায় এক হাজার মুসল্লির খাবারের। দুপুরে জুম্মার নামাজের পর জামে মসজিদের ৭২ বছর বয়সী ইমামকে হাত ধরে ঘোড়ার গাড়িতে তুলেন এলাকাবাসী। গাড়িতে উঠার পূর্বে শেষবারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুলত্রুটি ক্ষমা চান তিনি। ঘোড়ার গাড়ির সামনে-পেছনে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ১০ কিলোমিটার অদূরে চলনালি গ্রামে ইমামের বাড়িতে তাকে নিয়ে যান এলাকাবাসী।

জুম্মার নামাজ পর মসজিদের বিদায়ী ইমাম মোতালেব হোসেনের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল হক শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন, আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, শাহজাহান আলী শেখ, আমিরুল ইসলাম সাগর, ইউসুফ আলী, আব্দুল আলীম ফকির, আব্দুল্লাহ শেখ, মতিউর রহমান শেখ প্রমুখ।

ইমাম মাওলানা মোতালেব হোসেন বলেন, ‘১৯৮৯ সালে এ মসজিদে ইমাম হিসাবে যোগদান করি। ৩৫ বছর যাবত ইমামতি করার সময় এই মহল্লার সকল মুসল্লি পরিবারের ভালোবাসা পেয়েছি। বিদায় বেলাতেও আমাকে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এমন আয়োজন প্রতিটি মসজিদে, প্রতিটি ইমামের জন্য করা হোক।’

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আলমগীর শেখ জানান, গুরুদাসপুরে ইমামের এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এই প্রথম। এর আগে কখনও উপজেলায় এমনভাবে কোন ইমামকে বিদায় দেওয়া হয়নি। যে মানুষটা বিগত ৩৫ বছর ধরে নামাজ-কালাম ও দ্বীনের জ্ঞান দিয়ে এসেছেন, তার বিদায় বেলা স্মরণীয় করে রাখতে আমরা চেষ্টা করেছি। প্রতিটি মসজিদে এমন আয়োজনের আহ্বান জানাই।

মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক বরকত আলী বলেন, ‘ইমাম সমাজের নেতা। সেই ইমামদের প্রাপ্য সম্মান কোথাও তেমনভাবে দেওয়া হয় না। এলাকাবাসীর উদ্যোগে তাদের অক্লান্ত পরিশ্রমে ইমাম সাহেবকে আমরা সম্মানিত করতে পেরেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা ও শেখ পরিবার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তুু তাদের দোসর রয়ে গেছে : সেলিমুজ্জামান সেলিম 

নাটোরে গাঁজা সহ দুই নারী গ্রেফতার

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৪৩ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব 

পাঁচবিবির মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতের কম্বল বিতরন

ঈশ্বরদীতে নেশা জাতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেলেন ডিমলার মাসুম কবির

মানসিক ভারসাম্যহীন মায়ের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ : চীনা রাষ্ট্রদূত 

ভুরুঙ্গামারীতে প্রকাশ‍্যে মাদক সেবনে বাঁধা দেওয়ায় সাংবাদিককে হুমকি

ফুলপুরে বওলা স্ট্যান্ডে চাঁদা বন্ধের নির্দেশ ওসির