বাংলাদেশ সকাল
রবিবার , ২১ মে ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভুরুঙ্গামারীতে প্রকাশ‍্যে মাদক সেবনে বাঁধা দেওয়ায় সাংবাদিককে হুমকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রকাশ‍্যে মাদক সেবনে বাধা দেওয়ায় “দৈনিক জনবানী” ও ” একুশে সংবাদ অনলাইন”পত্রিকার সাংবাদিক মো: মেছবাহুল আলম কে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়েছে মাদক সেবীরা।

শনিবার (২০ মে ) বিকেলে আনুমানিক ৫:৩০ ঘটিকায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া মাওলানা পাড়া এলাকায় তিনজন মাদকসেবী প্রকাশ‍্যে মাদরাসা মাঠে মাদক সেবন করে। প্রকাশ‍্য মাদক সেবন করতে তাদেরকে বাধা দিলে তারা সাংবাদিকের উপর উত্তেজিত হয়। বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনায় মাদক সেবীদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

মাদক সেবীরা হলো ঐ এলাকার শাহজাহান আলীর ছেলে মফিজুল ইসলাম (১৯) আনার হোসেন এর ছেলে মফিজুল ইসলাম (১৯) ও গোলাম রব্বানীর ছেলে রুহুল আমিন (২১)।

সাংবাদিক মোঃ মেছবাহুল আলম বলেন,তারা দির্ঘদিন থেকে মাদক সেবনের সাথে জরিত। আমি একজন সচেতন নাগরিক হিসাবে প্রকা‍শ‍্যে মাদরাসা মাঠের মধ্যে মাদক সেবন না করার জন‍্যে তাদেরকে নিষেধ করি। এর পর তারা আমার উপর উত্তেজিত হয়। আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। উক্ত বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে ভূরুঙ্গামারী থানার ওসি কে অবগত করি।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, তারা মূলত মাদক সেবী। আমিও তাদের কে অনেক সর্তক করেছি মানেনি। এ ব‍্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, মেছবাহুল আলম কে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় মাওঃ দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

ক্ষেতলালে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

কোটচাঁদপুর ইসলামী ব্যা্ংক শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাছা প্রেস ক্লাবের শিক্ষামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের যাচাই বাছাই 

নওগাঁ জেলা ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা

বদলগাছীতে ভুয়া মৃত্যু সনদ প্রদান; চেয়ারম্যানের বিরুদ্ধে ডিসি অফিসে অভিযোগের শুনানি

আমতলীতে দলিল লেখকদের রেজিস্ট্রি কার্যক্রম অঘোষিত বন্ধে জনভোগান্তী !

নীলফামারীতে বৃষ্টির মত ঝরছে শিশির, শীতে যবুথবু প্রাণীকূল

উপকূলবাসীর প্রকৃত বন্ধু হোন : কোস্ট গার্ডের প্রতি প্রধানমন্ত্রী