বাংলাদেশ সকাল
বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ

 

রাজশাহী ব্যুরো :

রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনার একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: জামাল উদ্দিন (৩৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মো: কাশেম মোল্লার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত পবা উপজেলায় ১২ টি হাটের “বাংলা ১৪৩২ সনের জন্য ইজারার দরপত্র” দাখিলের সময় শাহমখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কার্য শুরু করে।

পুলিশ পরিদর্শক মো: হাসানুজ্জামান ও তার টিম পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে। গতকাল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি জামাল উদ্দিনকে শাহমখদুম থানার ভূগরইল গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাবার নিয়ে কাড়াকাড়ি, অনুষ্ঠানে ১০০ শিক্ষার্থী পেল না খাবার 

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কক্সবাজার সদর আ.লীগের বিক্ষোভ মিছিল

কপিলমুনির আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে কম্বল বিতরণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলার পিকনিক 

কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন গ্রেফতার

এবার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ দশম

ইউএস ডলার পাচারকালে বেনাপোল চেকপোস্টে আটক যুবক