বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গৃহবধূর লাশ রেখে পলাতক শ্বশুরবাড়ির লোকজন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাসিমা খানম (২০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্য কান্দি গ্রামে।তার স্বামীর নাম রিমন মীর। সে একই উপজেলার জোনাসুর গ্রামের মোহাম্মদ আলী মোল্লার মেয়ে।

গত এক বছর আগে হিরন্য কান্দি গ্রামের বাকের মীরের ছেলে রিমন মীরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতো তার শাশুড়ি শিমুল বেগম ও পরিবারের লোকজন।

নিহত নাসিমা খানমের পিতা মোহাম্মদ আলী মোল্লা জানান, মৃত্যুর ৮ দিন আগেও শাশুড়ীর অত্যাচারে পর পর দুই দিন না খেয়ে ছিল। ঘটনার দিন আমার মেয়ের শাশুড়ী শিমুল বেগম আমাদের বাড়িতে যায় এবং আমার স্ত্রী কে বলে তোমার মেয়ে তুমি ফেরত নাও।না হলে কখন কি করে বসে বলে চলে যায়।এর আধা ঘণ্টা পর আমার মোবাইলে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আসো তোমার মেয়ে কি যেন খাইছে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রী ছুটে যাই। গিয়ে দেখি আমার মেয়ে উপুড় হয়ে শুয়ে আছে এবং মুখ থেকে লালা ও বোগলা উঠছে। পরে ঐবাড়ির লোকজনসহ ওটোতে তুলে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের ট্রলিতে উঠালে ডা: তাকে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী উপজেলা হাসপাতালের ইমারজেন্সিতে কর্তব্যরত ডাঃ মেহেরাব হাসান জানান, রোগীর আত্মীয়-স্বজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত্যু নিশ্চিত হয়ে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী থানার এস আই দীপঙ্কর জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করি এবং ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা রিজু হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আজ মহাসপ্তমী

গুরুদাসপুরে নেই বিএনপির নেতারা

বড়াইগ্রামে রাতের আঁধারে ২ বিঘার আম বাগান কেটে ধ্বংস 

পাঁচবিবির মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতের কম্বল বিতরন

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

বেনাপোল দৌলতপুর সীমান্তের ইছামতী নদী থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাণা, শার্শার উলাশী ইউনিয়ন আ.লীগের বিশাল জনসভা 

নরসিংদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত 

বৌদ্ধ বিহার কৃষি উন্নয়ন ব্যাংকের হয়রানির শেষ কোথায় ! 

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সাইফুল্লাহ্ আল মামুনের‌ মতবিনিময়