বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডোবায় মিললো শিশু অর্ণবের লাশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ৮ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে অর্ণব বিশ্বাস নামে ১৬ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে নিজ বসতঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। নিহত শিশু একই গ্রামের সচীন বিশ্বাসের ছেলে।শিশুর পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে শিশুর মা মাধুরী বিশ্বাস শিশুটি ঘরে ঘুমিয়ে রেখে টিউবওয়েলে গোসল করতে যান। এসে দেখেন শিশু অর্ণব ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান মেলেনি। সন্ধ্যায় শিশুর বাবা সচীন বিশ্বাসের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল করে শিশুকে ফিরে পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অনেক অনুরোধের পর ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করে দেন শিশুর বাবা। তবু শিশুকে ফিরে না পেয়ে ওইদিন বিকেলে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত
এক রূপে বহুরূপী প্রতারণা!

এক রূপে বহুরূপী প্রতারণা!

রাণীনগরে দুইদিন ব্যাপী মোল্লা ফ্রী মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন পিবিআই’র এএসআই সাইফুল ইসলাম; শোক প্রকাশ

ময়মনসিংহ জেলা আইডিইবি’র নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে মসিক মেয়রকে ফুলেল শুভেচছা 

দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

ফেনসিডিল সহ আটক রামগড় থানার পুলিশ কনস্টেবল

রাণীনগরে ১মাদকসেবীর ৮ মাসের কারাদন্ড

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন 

রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা