বাংলাদেশ সকাল
রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০জন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটের সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড ও পঞ্চবটি গ্রামের মধ্যবর্তী স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। কাশিয়ানী থানা পুলিশ ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাওয়ায় থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীর উপর প্রকাশ্যে হামলা; দোকানপাট বন্ধ 

দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্যোগে থানা কমিটির বৈঠক

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ডিমলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ 

বেইলী রোড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত আ.লীগ নেতা এড. আতাউর রহমান শামীম সহ নিহতদের স্মরণে রবিবার জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

পারুলিয়ায় পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জে ক্রিকেট উন্নয়নে বিসিবি সভাপতির ঘোষণা

অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে ইউএনও,সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ গণমাধ্যম কর্মী

বিটিভি’র জনপ্রিয় উপস্হাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির ঈদ রি-ইউনিয়ন

দেবহাটায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত