বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জে চঞ্চল্যকর যুবলীগ নেতা আলামিন হত্যা মামলার প্রধান আসামি ডাকাত সেলিমকে গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

মোঃ আশরাফুজ্জামান গোপালগঞ্জ॥ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চাঞ্চল্যকর যুবলীগ নেতা মামুন হত্যা মামলার প্রধান আসামী সেলিম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আসামী মোঃ সেলিম খন্দকার (৫৮) দাঙ্গাবাজ ও মাস্তান প্রকৃতির লোক। তাদের সাথে ভিকটিমের পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ইং ১৮-০৬-২০২৩ তারিখ দিবাগত রাতে আসামী মোঃ সেলিম খন্দকার সহ অন্যান্য আসামীরা যোগসাজসে রামদা, ছোরা, লোহার রড, লাঠিসোটা, চাইনিজ কুড়াল, ছ্যানদা ইত্যাদিসহ ভিকটিমের বাড়িতে গিয়ে মামুন, মামুনের স্ত্রী ও পরিবারের অন্যান্য লোকজনকে এলোপাথারি কিল,ঘুষি মারতে থাকে এবং লাঠিসোটা দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যাযে আসামী মোঃ সেলিম খন্দকার তার হাতে থাকা রাম দা দিয়ে মামুনকে খুন করার উদ্দেশে মাথায় কোপ মারিলে হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের কনুইয়ের নীচে কোপ লেগে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ঘরে থাকা স্বর্ণের অলংকার,নগদ টাকা নিয়ে আসামীরা পালিয়ে যায়। ভিকটিমরা গুরুতর জখমপ্রাপ্ত হলে প্রাথমিক ভাবে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে মামুন ও মামুনের স্ত্রী’র অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মামুনের অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‌্যাব-৬,খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্প এর একটি গোয়েন্দা দল ঘটনার পর থেকেই পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২৩ তারিখ র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামী মোঃ সেলিম খন্দকার (৫৮) থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ, অত্র জেলার সদর থানাধীন গোবরা স্টেশন এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত আভিযানিক দলটি ১৬/০৮/২০২৩ তারিখ ভোরে গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা মামুন হত্যা মামলার আসামী ডাকাত সেলিমকে গ্রেফতার করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক, বিএমএসএস’র নিন্দা

পাথরঘাটায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সহকারী অধ্যাপক ডাঃ মাহাবুব আবির

যশোর জেলা বিএমএসএস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় এক হাজার ৩৩০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর

সীতাকুণ্ড থানা পুলিশের অভিযানে ৯৮ কেজি গাজা ও ২৩ ভরি স্বর্ণ উদ্ধার

ভারত থেকে লেবাননের জন্য মানবিক সাহায্য পাঠালেন মোদী সরকার 

শেরপুরে আসক ফাউন্ডেশন এর বিশ্ব মানবাধিকার দিবস পালিত 

বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে ১০ নির্দেশনা সরকারের