বাংলাদেশ সকাল
সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :

দীর্ঘ ১৮ বছর পরে গোপালগঞ্জের মাটিতে পৌর পার্কের মুক্তমঞ্চে দাঁড়িয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীর কথা বলছি। আমরা আমাদের আদর্শের জনক মরহুম জিয়াউর রহমানের কথা বলছি, আমরা আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলছি। বিগত ৫ আগষ্টের আগে ও গোপালগঞ্জসহ সারা দেশের মানুষের কাছে ছিল নেহাত স্বপ্ন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জীবন সেলিম আজ গোপালগঞ্জ জেলা বিএনপি কর্তৃক কর্মী সমাবেশে এসব কথা বলেন।‘

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় গোপালগঞ্জ পৌরপার্কে কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য রাখেন। শামা ওবায়েদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করেছেন। কিন্তু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসংখ্য ডেভিল রয়েছে। তিনি এই গোপালগঞ্জ থেকে ডেভিল হান্ট কর্মসূচি শুরু করার দাবি জানান।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত ছিলেনবিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।তিনি বলেন রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়। তাকে জুলুমবাজ হতে হয়। তখন তাকে খুন, গুমের আশ্রয় নিতে হয়। এটি হলো ফ্যাসিবাদ। গোপালগঞ্জে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় স্বেচ্ছাবেক দলের সভাপতি এস, এম জিলানী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এফই সরফুজ্জামান জাহাঙ্গীর, এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে জেলার ৫ উপজেলার দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনার আমতলীতে যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র বার্ষিক বনভোজন  

এক মার্চ কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীনের শুভজন্মদিন 

কোটচাঁদপুরে ককটেল ও বোমা উদ্ধার মামলায় ৬ বিএনপি নেতা কর্মী গ্রেফতার

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশন (এফএনবি’র) শীতবস্ত্র বিতরণ

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু

বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার