বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গৌরীপুর উপজেলা আ.লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

এনামুল হক ছোটন॥ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেলা ১ ঘটিকার সময় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গৌরীপুর মহিলা কলেজে সামনে অবস্থিত স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

এ সময় গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেলা ২ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ গণপূর্তমন্ত্রী শরিফ আহমেদ এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, জেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, এড ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । এসময় জেলাসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে বিশাল মিছিল সভায় যোগদান করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে রেস্টুরেন্ট থেকে চাকু ও ইয়াবা উদ্ধার; নারীসহ আটক ৩

শীতালক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে নদী ভাবনার আয়োজন 

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা নওশের আলীর উঠান বৈঠক

নাটোরে ফসলি জমিতে পুকুর খনন 

ব্রজপাতে নিহত পরিবারদের মাঝে চেক বিতরণ 

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়

বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে বাংলাদেশের মহাণ বিজয় দিবস উদযাপিত

নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার- ২

নীলফামারীতে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হত‍্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এমপি এনামুল হক