বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ: গ্রীন আমব্রেলা উদ্যোগে সড়ক নিরাপত্তার নতুন দিগন্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় আনার লক্ষ্যে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় “গ্রীন আমব্রেলা” উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ, ইউনিফর্ম এবং পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিপাদ্য: “প্রশিক্ষণ দিয়েছে আত্মবিশ্বাস, পোশাক দিয়েছে মর্যাদা, সড়ক হবে নিরাপদ, যাত্রী পাবে সুরক্ষা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিকেএমইএ সভাপতি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ কার্যক্রম:

প্রশিক্ষণ ও ইউনিফর্ম প্রদান: প্রস্তুতকৃত ডাটাবেজের ভিত্তিতে সরকারি ও বেসরকারি চালক এবং হেলপারদের বিশেষ প্রশিক্ষণের পর ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান করা হয়।

লাইসেন্স প্রদান: দশজন লাইসেন্সবিহীন চালককে লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয়।

ভেহিকল ম্যানেজমেন্ট সিস্টেম (VMS): নারায়ণগঞ্জের গণপরিবহন ব্যবস্থাপনাকে আরও দক্ষ করতে VMS সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

কল্যাণ তহবিল: চালক ও হেলপারদের কল্যাণে “গ্রিন একাউন্ট” নামে একটি তহবিল চালু করা হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয়।

আর্থিক সহায়তা: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত চারটি পরিবারকে প্রত্যেককে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বক্তব্য ও প্রতিক্রিয়া: চালক, হেলপার, বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাদের বক্তব্যে এই উদ্যোগের জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই উদ্যোগ তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগকে সড়ক ব্যবস্থাপনায় বিপ্লবের সূচনা হিসেবে অভিহিত করে নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পরিবহন সেক্টরের মতো গুরুত্বপূর্ণ একটি খাত অবহেলিত রেখে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। এই উদ্যোগ চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।”

গ্রীন আমব্রেলা: একটি প্রতিশ্রুতি

জেলা প্রশাসক জানান, গ্রীন আমব্রেলা কেবল একটি প্রকল্প নয়, এটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক পরিবহন ব্যবস্থার প্রতিশ্রুতি। তিনি সকল বিত্তবানকে এই উদ্যোগে শরিক হয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় ১৪ মামলার আসামী গ্রেফতার 

রাণীশংকৈলে বিনামূল্যে ট্রাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ

বন্ধুত্বের নিদর্শন: বাংলাদেশকে বিনামূল্যে ৫০ টন পারমাণবিক জ্বালানী দেবে রাশিয়া

আমতলীতে নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত 

গর্ভনিরোধোক সুখী বড়ি ভারতে পাচারকালে আটক ১

হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী: আ.লীগ কার্যালয় ভাংচুর, এমপি’র বাড়িতে আগুনসহ নিহত ১

দেবহাটা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফাতিমা

শেরপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার 

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও শাড়ী সহ ৬ চোরাকারবারি আটক