বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গ্রেফতার হলেও থেমে নেই তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের পাচারকারী চক্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের চলমান নির্মাণকে ঘিরে গড়ে ওঠা নির্মাণ সামগ্রী চুরির সিন্ডিকেটকে কোনভাবেই থামানো যাচ্ছেনা লুটপাট।

পাচারকারীরা নির্মান সামগ্রীর মুল উপাদান লোহা তামার তার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করেই চলেছে।মাঝে মাঝে স্থানীয় প্রশাসন এসব মালামাল উদ্ধর করে মামলা দিলেও কোনভাবেই পাচারকারীদের থামানো যাচ্ছেনা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তালতলী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এর আগেও একই এলাকা থেকে ২৩০ কেজি তামা জব্দ করে তালতলী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ তামা পাচারকারীরা মালিপাড়া থানা রোড এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর কাছে বিক্রি করে। তালতলী বাজারে তামা বিক্রি করতে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, সাবেক ইউপি সদস্য সহ গ্রেফতারকৃত তিন জনকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতে নবী ও ইসলাম নিয়ে কটুক্তি করার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০ বেত্রাঘাতে বদলগাছীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামাচাপা

হরিণাকুন্ডুর পল্লীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারিতে এগিয়ে যাচ্ছেন জোহরান মামদানি

ডিমলায় তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদী রক্ষা ও নিত্য পন্যের মুল্য কমানোর দাবিতে বাসদের সভা ও সমাবেশ 

কোটচাঁদপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি!

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাণীশংকৈলে তারুণ্যের উৎসব পালিত