বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঘুষের তালিকায় গরুর মাংস ! বিয়ে জোড়া দিতে ডাক্তার ও ইউপি মেম্বারের কান্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : এতদিন ঘুষ হিসেবে টাকা, গহণা বা বিভিন্ন দামী দ্রব্যের কথা শোনা গেলেও নতুন করে ঘুষের তালিকায় যুক্ত হল গরুর মাংস। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ১নং কলোনি গ্রামে। অভিযোগের তীর উঠেছে বর্তমান ইউ পি সদস্য আঃ মালেক ও ডাঃ আলীর বিরুদ্ধে।

স্থানীয় বাগআঁচড়া পুলিশ তদন্তে কেন্দ্রে এমনই অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তহমিনা খাতুন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ১০ মাস আগে শার্শা উপজেলার ইছাপুর পশ্চিম পাড়া গ্রাম ও একই উপজেলার ১নং কলোনি গ্রামের মিজানুর রহমানের সাথে বিবাহ সম্পন্ন হয়, ৩ মাস সংসার করার পরে বনিবনা না হওয়ার তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

পরে, তহমিনাকে নেওয়ার জন্য আঃ মালেক ও ডাঃ আলীকে ধরে সে মোতাবেক তহমিনা রাজি হয়, এই সুবাদে আলী ডাঃ ও ইউপি সদস্য আঃ মালেক তহমিনার কাছে নগদ টাকা ও গরুর মাংস দাবী করে, পরে ৭কেজি মাংস ও ১৫০০টাকা নগদ এবং বিকাশ নম্বরের (০১৭৫৮৯৩২৭৬০) মাধ্যমে ২৫০০ টাকা আলী ডাঃ কে প্রদান করে।

পরবর্তীতে তহমিনা তাদের বিবাহ সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন সময়ে ইউপি সদস্য আঃ মালেক ও ডাঃ আলীর সাথে যোগাযোগ করলে বিভিন্ন তালবাহনা, গালিগালাজ ও মোবাইল বন্ধ করে রাখার কথা অভিযোগে উল্লেখ করে। এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করেছেন।

এ বিষয়ে আলী ডাঃ কে মুঠোফোন জিজ্ঞাস করলে তিনি বলেন, হ্যাঁ আমরা টাকা ও মাংস নিছি তাতে সমস্যা কি? ঐ মহিলা বিবাহ বিচ্ছেদ হলে শলিশে বৈঠাকে তার স্বামীর কাছ থেকে আশি হাজার টাকা নেয়। কিন্তু পরবর্তীতে সে আবার স্বামীর ঘরে ফেরার জন্য আমার ও মালেক মেম্বারের সাথে যোগাযোগ করলে আমরা খরচ খচ্চার জন্য তার কাছ থেকে ৭কেজি গরুর মাংস ও টাকা নিই যা দিয়ে খেচুরি রান্না করে খেয়েছি।

এমন টাকা কেন নিলেন জানতে চাইলে তিনি বলেন, তাদের জোড়া লাগাবো তাই আমাদের ছেলে পিলে আছে তাদের তো খরচ খচ্ছা লাগে।

ইউপি সদস্য আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে জড়িত না, তাছাড়া এ বিষয়ে কিছুই জানি না। তবে ঐ মহিলার কাছ থেকে আলী ডাঃ মাংস ও টাকা নিয়েছে সেটা আমাকে ফোন করে জানিয়েছিল তাছাড়া তার সাথে আর কোন কথা হয়নি।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে শিকলবাহা দফদার বাড়ি আগুনে ছাই; ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

আরব আমিরাতে প্রতিদিন ১৪,০০০ ইফতার পরিবেশন করছে এমএসএস

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বদলীজনিত বিদায় সংবর্ধনা 

হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবীর দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

ঝিনাইদহে সরকারী বালিকা বিদ্যালয়ে দুধ খাওয়ানো উৎসব 

শেরপুরে সংবাদ সম্পাদক বজলুর রহমান স্মরণে সাহিত্য আড্ডা

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান

সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গুরুদাসপুরে শোভনের শান্তি সমাবেশ 

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন আবদুল হামিদের