বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঘূর্ণিঝড় রেমাল সতর্কতায় কক্সবাজার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৬, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর: বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ রূপ নেয়। এর প্রভাবে দেশের উপকূলীয় ১৫ জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের আট বিভাগেই ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর সতর্কতা বিষয়ে কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।

৬৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।এছাড়া ৮ হাজার ৬ শ’ স্বেচ্ছাসেবক এবং ২২ শ সিপিপি সদস্যসহ রেড ক্রিসেন্টের ১৮০ জন ভলান্টিয়ার প্রস্তুত রয়েছে । দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের ৪৮৬ মে.টন চাল, ২ লাখ ৭৫ হাজার নগদ টাকা, ২৩ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরির ৬৯ হাজার টাকা মজুদ রয়েছে বলে জেলা প্রশাসক জানান।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে জনগনকে সচেতন করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হযেছে। গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাধারন সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কে চেয়ারম্যান করে ১০১ সদস্য বিশিষ্ট দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এছাড়া আশ্রয়ণ এবং মেডিকেল টিমও গঠন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জমির দলিল না দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম জামাইয়ের

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন

শ্রেণিকক্ষই এখন শোয়ার ঘর, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লজ্জাজনক চিত্র

শোক দিবসে মুক্তিযোদ্ধা নওশের আলীর খাবার বিতরণ

কোটচাঁদপরে সুদে-কারবারিদের অত্যাচারে মাঠের জমাজমি সহ অনেকই বাড়িছাড়া

নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালিত

সীতাকুন্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার

সীতাকুন্ডে আজ থেকে তিনদিন ব্যাপী শুরু হচ্ছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের তীর্থমেলা 

প্রশাসনিক শত ব্যস্ততার মধ্যেও মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক 

পাথরঘাটায় ৩ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ আটক ১