আনিছুর রহমান, ষ্টাফ রিপোর্টার॥ চট্রগ্রাম চকবাজার ১৬নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আমান উল্লাহ খয়রাতির চতুর্থতম মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি।
আমান উল্লাহ চতুর্থ মৃত্যুবার্ষিকীতে চকবাজার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকালে ওর্য়াড আওয়ামীলীগ , ছাত্রলীগ , যুবলীগ সহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করতে চলছে। এ ছাড়াও চকবাজার জামে মসজিদ ও নিজ বাড়িতে দোয়া , কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা সহ অসহায় গরীব দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
আমান উল্লাহ খয়রাতি ছিলেন ১৬নং চকবাজার রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। আওয়ামী লীগের রাজনীতিতে অসামান্য অবদান এবং ‘ওয়ান-ইলেভেনের’ সময় তাঁর সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে।
নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমান উল্লাহ খয়রাতি যেভাবে নির্লোভ ও সৎভাবে জীবন যাপন করেছেন , তা সচরাচর দেখা যায় না। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।
সাধাসিধে জীবনযাপনে অভ্যস্ত আমান উল্লাহ ছিলেন নির্লোভ ও নিরহংকারী। তাঁর মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ দেখা যায়নি। ছোট-বড় সবাইকে সম্মানের চোখে দেখত প্রবীন এই রাজনীতিবিদ ও সমাজ সেবক।




















