বাংলাদেশ সকাল
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে আওয়ামী সমর্থিত কাউন্সিলরের পিএস শিবিরকর্মী সাজ্জাদ হোসেন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় এক শিবিরের নেতা সাজ্জাদ হোসেন  ওরফে সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের এক আওয়ামীলীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী। এ নিয়ে চট্টল্লার আওয়ামীলীগ পরিবারের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার  (১৯ জুলাই) তাকে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতায়ালি থানার অফিসার ইনচার্জ।

আটককৃত সাজ্জাদ হোসেন নগরের ২ নং জালালাবাদ ওয়ার্ডের বাসিন্দা মো জুলফিকার আলী ও ফরিদা ইয়াসমিনের ছেলে। কোতায়ালি থানার ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ  জামাত ইসলামী বাংলাদেশের অংগসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সক্রিয় বলে স্বীকার করেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরনকারীদের গায়েবানা জানাজা উপলক্ষে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সহ আন্দরকিল্লা মোড় এলাকায় অজ্ঞাতনামা ৪০০০/৫০০০ জন ইসলামী ছাত্রশিবির, জামায়াত ইসলামী বাংলাদেশ, বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের সাথে সাজ্জাদ হোসেন “নারায়ে তাকবির, আল্লাহু আকবর, জ্বালাও জ্বালাও, আগুন জ্বালাও, পদ্মা মেঘনা যমুনা, জামায়াত ইসলামীর আস্তানা, আমার সোনার বাংলায় মুক্তিযোদ্ধাদের ঠাই নাই, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে” স্লোগান দিয়া হাতে লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়া বেআইনী জনতাবদ্ধে বিনা উস্কানীতে বিক্ষোভ প্রদর্শন ও জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে।

তিনি আরো বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। লালদীঘির পার হইতে কোতোয়ালি থানার সামনে দিয়ে  যাওয়ার সময় কোতোয়ালি থানায় ভবনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এছাড়াও বিভিন্ন স্থানের ট্রাফিক পুলিশ বক্সসহ সরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।

সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মহানগরীর এক কাউন্সিলরের পিএস এবং দুই নং জালালাবাদ ওয়ার্ডের  জামাতের প্রতিষ্ঠাতা জুবায়েদ আরেফিন জুবুর (শাহেদ ইকবাল বাবুর ছোট ভাই) কর্মী। বিভিন্ন সভা-সমাবেশে সাজ্জাদ হোসেন ওরফে সানিকে কাউন্সিলরের সাথে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী ও সন্তান হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা 

বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন দাসের মৃত্যুতে জাসদ ও অন্যান্য নেতাদের শোক

‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ : চীনা রাষ্ট্রদূত 

সপ্তাহজুড়ে সংঘর্ষ ও গুজবের পর স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ, ফিরছে জনমনে স্বস্তি

নাটোরে অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ 

দৈনিক ক্রাইম তালাশের সম্মাননায় ভুষিত হলেন বাংলাদেশ সকালের স্বপন আলী

বাগমারায় ঝিকরা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ