বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, চট্টগ্রাম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে বৃহত্তম জশনে জুলুসে লোকে লোকারণ্য হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মহল্লা ছাড়াও পাশ্ববর্তী দোহাজারী,চন্দনাইশ,পটিয়া,হাট হাজারী,রাউজানসহ নানান এলাকা থেকে গাড়ীবহন যোগে হাজার হাজার লোকজন চট্টগ্রামের বৃহৎ জশনে জুলুসে অংশ নেন। জুলুস উপলক্ষে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।

দেখা যায়, অনেক যানবাহনকে নান্দনিক রুপে সাজানো হয়েছে। এসব গাড়ীগুলোতে মাইক ও সাউন্টবক্স লাগিয়ে হরেক রকমের হাম,নাত,ইসলামী সংগীত ও কোরআন তেলোয়াতে বন্দরনগরী চট্টগ্রামের অলিগলি মুখরিত হয়ে উঠে। এবছর জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌।

আরো দেখা যায়, বহদ্দারহাট, শুলকবহর মাদ্রাসা গেইট, মুরাদ পুরসহ নগরীর বিভিন্ন পয়েন্ট পাড়া-মহল্লা থেকে আসা ভক্তদের ভীড় লক্ষণীয়। যানবাহন নিয়ে যাওয়া তো দূরের কথা,পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছেনা। হাতে হাতে পতাকা আর মাথায় বাঁধানো ঈদে মিলাদুন্নবী লিখা ফিতা নজর কাটলো।

সে সাথে পথে পথে বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যাক্তির উদ্যোগে দুরদুরান্ত থেকে আগত লোকজনদেরকে শরবত,সাদা পানি ও নাস্তা বিতরণ করছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উপলক্ষে বেশ কদিন আগে থেকে নগরীর মোড়ে মোড়ে পতাকা ও ফেস্টুন টাঙ্গানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত -২ 

আড়াই মাস ধরে আমতলী-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ !দুর্ভোগে লঞ্চ যাত্রী ও ব্যবসায়ীরা

বরগুনায় পথশিশু ধর্ষণ চেস্টায় অভিযুক্ত ঝালমুড়িয়ালা গ্রেফতার

ট্রেনে ধাক্কা লেগে ঈশ্বরদীতে এক ব্যক্তির মৃত্যু 

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙর জব্দ

৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

তলতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে -ডা. শফিকুর রহমান

যশোরে কাজী নাবিল আহমেদের পক্ষে ইউপি চেয়ারম্যান সোহরাবের কম্বল বিতরণ