বাংলাদেশ সকাল
রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙর জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥ বরগুনার পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন খালের পাড় থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙর উদ্ধার করেছে।

আজ রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চ ঘাট এলাকা থেকে জব্দ করা হয়‌। উদ্ধারকৃত হাঙ্গর সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা। তবে কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে.এম. শাফিউল কিঞ্জল বলেন, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লীতে হাঙ্গর শুকাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শুঁটকি পল্লীতে গিয়ে অভিযান পরিচালনা কালে কোস্টগার্ডের টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙ্গর জব্দ করা হয়। যা সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা হবে।

তিনি আরও বলেন, জব্দকৃত হাঙরগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলার আসামি রিমান্ডে

ময়মনসিংহে বন্ধন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আসিফ-হাসনাতের ফেসবুক আইডি নিস্ক্রিয়

ঝিকরগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের আলোচনা সভা ও খাবার বিতরণ

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি  

বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েই শেষ : হাছান মাহমুদ

রমরমা জুয়ার ভয়ানক দাপট আলমগীরে’র অসহায় এলাকাবাসী, নিরব প্রশাসন !

বড়াইগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সীতাকুণ্ডে দূর্ঘটনায় হাসপাতালের হার্বাল চিকিৎসকের মৃত্যু

ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত