বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে জামাত শিবিরের হামলায় পুলিশ সহ আহত ৭ আটক ২১ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

ক্রাইম রিপোর্টার॥ চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী এলাকায় জামায়াত-শিবিরের হামলায় পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় তারা পুলিশের একটি ভ্যানসহ দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে। শুক্রবার জুমার নামাজের পর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী এলাকায় এলে সেখানে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ও পুলিশের একটি গাড়িসহ দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের (পশ্চিম জোন) উপ কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমার গাড়িটি ভাঙচুর করা হয় এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ২১ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডবলমুরিং থানা ছাত্রলীগ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জোয়ার ভাটার পানিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনির

সুনামগঞ্জে ৭দফা দাবী বাস্তবায়নের দাবীতে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল 

বৃষ্টি যানজটে নাকাল চট্টগ্রামের জনজীবন; ভারি বৃষ্টিতে পানির নীচে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

“রেহানা আক্তার রেহানা” নামে ভুয়া আইডি খুলে প্রতারণা! মাধবপুরে ‘ফেসবুক আতংক’ সাইফুল গ্রেফতার 

মোহাম্মদ কায়েস চৌধুরী’কে চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী

মানুষের শত্রুতায় প্রান গেল মাছের

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ 

জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে হট্রগোল কানাডা বিএনপিতে

ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ক্যাম্পাস