বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি॥ চট্টগ্রাম নগরের বায়জিদ থানাধীন কমপ্যাক্ট প্রপার্টিজ লিমিটেডের নির্মাণাধীন ভবন হতে মোঃ রাসেল (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভবন মালিকের বিরুদ্ধে কর্মস্থলের নিরাপত্তাহীনতা, ঝুঁকি, অবহেলা ও গাফিলতিসহ নানান নেতিবাচক প্রশ্ন উঠেছে।

গত বৃহস্পতিবার (২৭শে জুলাই) সকালে মৃত্যু হয় নির্মাণ শ্রমিক রাসেলের। এর আগে ২৬ শে জুলাই, বুধবার দিবাগত রাত ১১টায় কমপ্যাক্ট প্রপার্টিজ লিমিটেডের বায়েজিদ আবাসিক এলাকায় ১নং সড়ক এ নির্মাণাধীন ভবন ‘কমপ্যাক্ট রায়হান টাওয়ারে’ এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেলের নির্মাণাধীন ৯তলা ভবন থেকে পড়ে এ মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিল্ডিং থেকে পড়ে যুবককে মুমূর্ষ অবস্থায় রাত ১১টায় প্রথমে নিকটস্থ ক্লিনিকে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

রাসেলের পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতা- রাশেদা বেগম, গ্রাম- বশিটোলা পাড়া, ১নং ওয়ার্ড বশিটোলা, থানা-গোমস্তাপুর জেলা, চাঁপাইনবাবগঞ্জ।

শ্রমিকের কর্মস্থলে এমন মৃত্যুক রহস্যজনক, মনে করছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এমন মৃত্যু কোন মতেই মেনে নেওয়ার নয়, দাবী তাদের। প্রশ্ন উঠেছে কোন কারণে, কিভাবে নির্মাণাধীন ভবন থেকে কেনই বা পড়ে গেল? নাকি না-কি ভিন্ন কোনো কারণ? কেউ জানে না কোন কিছুই?

ঘটনার সাথে সাথেই প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলে আশপাশের এলাকার মানুষ ও চাঁপাইনবাবগঞ্জ নিহত রাসেলের গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই।

এদিকে পরিবারের নিহত শ্রমিক মোঃ রাসেল (১৯) মর্মান্তিক আকস্মিক মৃত্যুতে শোকে পাথর তাদের বাবা-মা, ভাই বোন সহ পরিবার পরিজন। চার ভাই বোনের মধ্যে সেই ছিল আদরের একমাত্র ছোট ভাই।

নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, শুনেছি আমার ছেলে কাজ করতে গিয়ে কর্মস্থলে মারা গেছে। আমরা গরিব অসহায় নিরুপায় সাধারণ খেটে খাওয়া দিনে আনা দিনে খাওয়া মানুষ। এই কোরবানি ঈদের পর ছেলেকে বিবাহ করানো হয়েছে। আমরা গ্রামের সাধারণ মূর্খ-সুর্খ মানুষ আইন আদালত এসব কিছু জানিনা বুঝিনা।

নিহতের বোন-জামাই জাহাঙ্গীর বলেন, দিন কাটে দিন খায় ক্ষতিপূরণ তো দিতেই হবেই। দেখি কি হয়? আমার শ্বশুর শাশুড়ি খুবই অসহায় অসুস্থ এবং নিরুপায় তাদের আর্থিক ক্ষতিপূরণ দিলে তারা কিছুটা হলেও চলতে পারবে। কিভাবে মরছে তো আমরা জানিনা। তবে তার কর্মস্থলে মৃত্যু হয়েছে।আপনারা যা শুনতেছেন যা দেখতেছেন আমিও তাই শুনতেছি এবং জানতেছি। আর আমিতো ঘটনাস্থলেও ছিলাম না।

এ বিষয়ে কমপ্যাক্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা কর্মকর্তাদেররকে মুঠোফোনে কল করলে  উক্ত বিষয়ে কোন তথ্য বিবরণ বা মন্তব্য করতে রাজি হয় নাই। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেখে আসতে বলেন। নাম পরিচয় না দেওয়া সত্ত্বে কর্মকর্তা বলেন, আপনি ঘটনাস্থলে আসেন তারপর বলবো কি হয়েছে।

বায়জিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, বায়জিদ আবাসিক এলাকা নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহতের মর্মান্তিক ঘটনাটি সত্য। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ সারেজমিনে সকল প্রাথমিক তথ্য সংগ্রহ ও যাবতীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনার ঈশ্বরদীতে গ্রীনসিটি’র ভবন থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

শেরপুরে ‘ সেতু এগ্রো ইন্ডাস্ট্রিজ’ থেকে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলার উদ্বোধন

ডিমলায় “গ্রাম-বাংলার মানুষের স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভুমিকা” শীর্ষক মত বিনিময় সভা

ঝিকরগাছার অদম্য মেয়ে তামান্না আক্তার নুরার জীবনের জানা-অজানা গল্প

ক্যাব যুব গ্রুপের উদ্যোগে “ইয়ুথ কনজ্যুমারস রাইটস এক্টিভিষ্ঠ ডায়লগ” অনুষ্ঠিত

সরাইল উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ও নাজির এর বিরুদ্ধে মামলার নথি গায়েব করার অভিযোগ

যশোরে জনসভা জনসমুদ্রে পরিণত, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী – প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু 

হরিণাকুন্ডুতে মুক্তিযোদ্ধাকে মারপিট করার অভিযোগ