বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলার উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

নিউইয়র্কে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানরাও এতে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেবল বৈধপথে রেমিট্যান্স প্রেরণে সীমাবদ্ধ না থেকে অভিবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়। খবর বাপসনিউজ।

বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র। এ দেশে বসবাসরত বাংলাদেশিরা স্বজনদের কাছে যে অর্থ পাঠান, তাতে শক্তিশালী হয় অর্থনীতি। সাম্প্রতিক সময়ে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে কয়েকগুণ। এ ধারাকে অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নিউইয়র্কে আয়োজন করা হলো রেমিট্যান্স মেলার।

অর্থনীতিবিদ ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনা ও ডা. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বলেন, মধ্যপ্রাচ্য রেমিট্যান্সের প্রধান বাজার হলেও আমেরিকা থেকে যারা রেমিট্যান্স পাঠান, তাদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি।

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, সিটিজেন্স ব্যাংক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামসহ আরও বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার দেশের উন্নয়নে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বের কথা উল্লেখ করে এ আয়োজনের সাফল্য কামনা করেন। আয়োজকেরা বলেন, এ মেলার ফলে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন।

রেমিট্যান্স ফেয়ার উপলক্ষে নিউইয়র্কে স্টেট সিনেট একটি রেজুলেশন পাস করেছে। সেই সূত্রে রিপাবলিকান সিটি মেয়র প্রার্থী কার্টিস সিলিওয়া বাংলাদেশের অভিবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের উদ্যোগে নৈশভোজে সংগীত পরিবেশনা করেন কৃষ্ণা তিথি ও শাহ মাহবুবসহ আরও অনেকে।

ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাইহানুল ইসলাম চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ১৯ ও ২০ এপ্রিল জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি হলে’ এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

ঝিনাইদহে গান্না ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত 

কর্ণফুলীতে আখতারুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা ২২শে জানুয়ারি 

মাহমুদুল হাসান বাপ্পী জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

থেমে নেই স্বর্ণ চোরাকারবারীরা; ঝিকরগাছায় ৪ পিচ স্বর্ণের বার সহ আটক ২

যশোরের প্রধান ডাকঘরে পৌনে ২ কোটি টাকা আত্মসাত মামলার চার্জশিট দাখিল

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্ৰেফতার

ঈদগাঁওর নদী এখন দখল ও দূষণে বন্দি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব