বাংলাদেশ সকাল
রবিবার , ১২ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক ষোলশহর রেল স্টেশন থেকে ৩ মাদকসেবী গ্রেফতার; বিভিন্ন মেয়াদে কারাদন্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

 

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নম্বর গেইট, রেল স্টেশন ও আশপাশের এলাকায় গাঁজা ব্যবসায়ী, ড্যান্ডী (গাম) ও অন্যান্য মাদকসেবীদেও বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গাঁজা ও গাম সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা প্রশাসন। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা ও ড্যান্ডী (গাম) উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ রুবেল (২২), মোঃ জহিরুল ইসলাম (৩৬) ও মোঃ সুমন (৩০)। তাদেরকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড দেয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসানের নেতৃত্বে আজ ১১ মে শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহানগর কার্যালয়ের প্রতিনিধি দল ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, অভিযানকালে সেবনরত অবস্থায় রুবেলের কাছ থেকে ১৫-১৮ গ্রাম গাঁজা, জহিরুল ইসলামের কাছ থেকে আনুমানিক ২-৩ গ্রাম গাঁজা, মোঃ সুমনের কাছ থেকে ১০-১২ গ্রামম ড্যান্ডি (গাম) উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত মাদকসেবীরা মোবাইল কোর্টের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮ অনুযায়ী, রুবেলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা অর্থদন্ড, মোঃ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২’শ টাকা অর্থদন্ড এবং মোহাম্মদ জহিরুল ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় অর্থদন্ড তাৎক্ষনিক আদায়পূর্বক আসামীদেরকে কারা পরোয়ানামূলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় এবং উদ্ধারকৃত মাদকসমূহ ঘটনাস্থলেই প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কালীগঞ্জে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

ভালুকার মেদুয়ারীতে বিএনপি জামাতের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

পত্নীতলায় রাত জেগে পাহাড়া দিয়েও রক্ষা হলোনা ১৬ বিঘা জমির ধান

যশোরের অভয়নগরে আদালতে বিচারাধীন বিষয়ে সেনাবাহিনীর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

সাংবাদিক রেজাউল করিমের মৃত্যুতে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির শোক 

মধুমেলায় সংঘর্ষ, আহত ৫; আতঙ্কে দর্শনার্থীরা

মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার 

মেহেরপুরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ৩ চোর পাকড়াও

গুরুদাসপুরে বাংলা খাবার রেষ্টুরেন্টের উদ্বোধন