বাংলাদেশ সকাল
বুধবার , ২২ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে অসহায় প্রবাসী সদস্যদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড’র উদ্যোগে প্রবাসে মৃত্যু বরণকারী ও দূর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হয়ে দেশে ফিরে আসা অসচ্ছল পরিবারের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ২৮ কেজি ওজনের বিভিন্ন আইটেমের ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

২০ মার্চ সোমবার বেলা ৩ টায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি: ও প্রবাসী রিয়েল এস্টেট কোম্পানির নন্দনকাননস্থ এর এফ পুলিশ প্লাজা কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ইউসুফ মামুনের সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের দেশে অবস্থানরত সদস্যদের উপস্থিতিতে প্রবাসে মৃত্যুবরনকারী ও পঙ্গুত্ব বরনকারী অসচ্ছল ২০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম প্রবাসী রিয়েল এস্টেট লিমিটেডের কক্সবাজার হোটেল মোটেল জোনে সদ্য উদ্বোধন হওয়া তিন তারকা মানের হোটেলের বুকিং দিয়ে প্রথম কিস্তি পরিশোধকারী ইতালি ও কাতার প্রবাসী পরিবারের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন এই প্রবাসী সংগঠন প্রবাসীদের আপদ কালীন সময়ে পাশে থাকার জন্য সেই বিবেচনায় ক্লাবের কোন সদস্য সমস্যা পরে দেশে ফেরত এসে কিছু করতে পারে, ইনকাম সোর্স সৃষ্টি হয় সেই বিষয় মাথায় রেখে প্রবাসীদের স্বার্থে বিভিন্ন লাভজনক প্রজেক্ট হাতে নেয়া হয়েছে তার মাঝে অন্যতম হচ্ছে রিয়েল এস্টেট, সহজ কিস্তিতে প্রবাসীরা এই প্রজেক্টে ফ্ল্যাট বা ফ্লটের মালিক হতে পারবেন।

এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ ইসমাইল ইমন, মোঃ শাহাদাত হোসেন, জসিম কুসুমপুরী, জামাল উদ্দিন বাদশা, হাজী আবুল কাশেম, সোলেমান বাদশা,আলী আহমদ, আবু সালেহ ও আহমেদ নবী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রুপালী ব্যাংক পিএলসি জয়নগর শাখার নতুন ভবনে কার্যক্রমের উদ্বোধন 

রাণীশংকৈলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিলেন ইউএনও 

হাইকোর্টের আদেশে বদরপুর ইউপি নির্বাচন স্থগিত 

নওগাঁর আত্রাই গুড়নই জিপিএস অতিরিক্ত শ্রেণী কক্ষ নিমার্ণ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

ফুলতলার আটরা শেখ পাড়া মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত 

ডিমলায় বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

৩০শে সেপ্টেম্বর থেকে ভারতের বায়ুসেনার দায়িত্ব পালন করবেন এয়ার মার্শাল শ্রী অমরপ্রীদ সিং 

নাটোরে অপ্রতিরোধ্য মুখোশধারী দূর্বৃত্তরা, এবার মাইক্রো বাসে তুলে নিয়ে পেটালো মাদ্রাসা শিক্ষককে

রাণীনগরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষকে বরণ