বাংলাদেশ সকাল
শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

 

সরকার রাজীব, ঢাকা : মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকার বনানী মডেল স্কুল মাঠে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পুলিশিংকে ফলপ্রসূ করতে হলে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশই নয়, পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

তিনি আরও বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাদের প্রকৃত বন্ধু। আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাজকে অপরাধমুক্ত করতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও বনানী থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় উপস্থিত জিয়াউল হক জিয়া বলেন, মতবিনিময় সভা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমরা চাই প্রশাসন ও জনগণ একসাথে কাজ করুক। এতে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সহজ হবে। আমরা আপনাদেরকে পাশে আছি।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে ৪৯ বিজিবি’র অভিযানে ০১ কেজি স্বর্ণ উদ্ধার

কাগজের তৈরি নৌকা দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা

ভারতের উত্তর প্রদেশে প্রসাদগ্রহনের সময় পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু

কাশিয়ানীতে বিদেশী পিস্তল-গুলিসহ ৫জন গ্রেফতার 

রাণীশংকৈলে ২টি ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা 

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, জনসাধারণকে ভোগান্তি থেকে মুক্তি দিন

শেরপুরে ঝিনাইগাতী থেকে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার

বিএমএসএস ডোমার আহবায়ক নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রসাশনের শুভেচ্ছা বিনিময়

চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ