বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চার বিয়ে থাকতেও গোপন করে আরেক বিয়ে; স্বামীর মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরে এক নারীর চার বিয়ের কথা গোপন করে ফের বিয়ের অভিযোগে যশোর আদালতে মামলা করেছেন তার স্বামী। মামলাটি করেছেন শহরের বেজপাড়া তালতলা এলাকার জামাত মন্ডলের ছেলে সাইফুল ইসলাম।

আসামি লিজা আক্তার যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের মেয়ে। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে লিজা আক্তারের সাথে পরিচয় হয়। লিজা নিজেকে অবিবাহিত পরিচয় দেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরমাঝে লিজা জানায়, তার বিয়ে ঠিক করেছে পরিবার। গত ১২ মার্চ লিজা ভিডিও কলে ফোন দিয়ে বলেন আজই বিয়ে করতে হবে, তা না হলে সেসময়ই তিনি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবেন। এক পর্যায়ে ওইদিনই লিজাকে বিয়ে করেন সাইফুল। এসময় তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে লিজা বলে এখন না তিনমাস পর। এর কয়েকদিনের মধ্যে জানতে পারেন লিজার এরআগে চারটি বিয়ে রয়েছে। এছাড়া তার সন্তানও রয়েছে। গত ২০ আগস্ট তার এক স্বামীর সাথে ঘনিষ্ট অবস্থায় দেখে ফেলেন সাইফুল। লিজা নিজেকে অবিবাহিত দাবি করে সাইফুলকে বিয়ে করেছে। ফলে বাধ্য হয়ে সাইফুল আদালতে মামলা করেছেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত

যশোর সীমান্তে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার

রামগড়ে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর-ঢাকা হাইওয়ে রোডে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মসিকের মনিটরিং 

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি ও আদর্শ গ্রামের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোর্শেদ হত্যাকারী মোরশেদকে আটক

পাইকগাছায় বিএনপি’র খুলনা রোড মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬ ই ডিসেম্বর মহান বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন – বিশিষ্ট সাংবাদিক হাসান আহমেদ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় পৌর শাখার ঈদ পুনর্মিলনী ও শোকসভা