বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চিরিরবন্দরে বিদেশে চাকুরী দেওয়ার নামে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

 

মোঃ বেলাল হোসেন, দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের ভিয়াইল গ্রামের মসজিদ পাড়া নির্বাসী মৃতঃ আজগার আলীর পুত্র মোঃ শাহাজান আলী (৩৮)এর নিকট হতে বিদেশে চাকুরী দেওয়ার নাম করে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় একই ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত অলির পুত্র জয়পুর ফাতেআলী মাদ্রাসার পিয়ন মোঃ রবিউল ইসলাম।

দীর্ঘদিন টালবাহানা করে যখন চাকুরী উদ্দেশ্যে বিদেশে যাওয়া হলো না তখন উক্ত পরিমান অর্থ ফেরত চান মোঃ শাহাজান আলী। এদিকে জায়গা-জমি বিক্রি করা এবং ঋণ গ্রহন করা প্রদত্ত অর্থ যখন ফেরত পাননি, তখন কুলকিনারা না পেয়ে ৩১ জুলাই ২০২৪ ইং তারিখে আত্ন-হত্যার উদ্দেশ্যে বিষ পান করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে ৬ আগষ্ট মোটামোটি সুস্থ্য হয়ে বাড়ী ফিরে আসেন। প্রতারক মোঃ রবিউল ইসলামের বাড়ীতে মোঃ শাহাজান আলীর স্ত্রী উক্ত পরিমান টাকা ফেরত চাইতে গেলে ৮ আগষ্ট ২০২৪ ইং তারিখে দুপুরে রবিউল ইসলাম তার দলবল নিয়ে সে মোঃ শাহাজান আলী এর স্ত্রী গলা টিপে ধরেন।

বর্তমানে শাহাজান আলীর স্ত্রী চিরিরবন্দর স্বাস্থ্য কমল্পেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এতমাবস্থায় ক্ষতিগ্রস্থ পরিবারটির উক্ত পরিমান অর্থ ফেরতসহ তাদের উপর যে অমানুষিক অত্যাচার চালানো হয় সে জন্য আইনগত ন্যায় বিচার প্রার্থনা করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে পাহাড়াদারকে বেঁধে রেখে দু’টি গভীর নলকূপের ছয়টি ট্রান্সফরমার লুট

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত 

সংযুক্ত আরব আমিরাতে সোনার দাম আরও কমেছে

৭২ বছর পর ভাষাশহিদ রফিকের শেষচিহ্ন কবরটি চিহ্নিত হলো

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বদলীজনিত বিদায় সংবর্ধনা 

কলকাতার এস টি এফে’র জালে ধরা পড়ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী

চন্দনাইশে মাওলানা নুরুল ইসলাম’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণাগারের ভিত্তি স্থাপনের উদ্বোধন 

হাসিনাকে ফেরত চাইতে ‘সব কাজ’ শেষই করেনি ঢাকা, কী করবে দিল্লি? 

শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত