বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে পাহাড়াদারকে বেঁধে রেখে দু’টি গভীর নলকূপের ছয়টি ট্রান্সফরমার লুট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে পাহাড়াদারকে বেঁধে রেখে দু’টি গভীর নলকূপের ছয়টি বৈদ্যতিক ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সিম্বা পশ্চিম মাঠে এদু’টি ঘটনা ঘটে। তবে এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।

রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে সেলিম হোসেন (২৫) বলেন,বুধবার রাতে তার বড় ভাই সোহেল হোসেন মাঠের মধ্যে অবস্থিত গভীর নলকূপ পাহাড়ার জন্য নলকূপ ঘরে যায়। এসময় ঘরের দরজা খুলতে গেলে পিছন থেকে দুবৃত্তরা তাকে ঝাপটে ধরে হাত-পা-মুখ বেঁধে রাখে। এরপর ওই নলকূপের তিনটি ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়।

অপর দিকে একই এলাকার সিম্বা গ্রামের আমিনুর রহমান বলেন,তিনি রাতে সেহরি খাবার জন্য গভীর নলকূপের ঘরে তালা দিয়ে বাড়ীতে আসেন। সকালে গিয়ে দেখতে পান গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন নলকূপ দু’টি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায়। আমরা বিষয়টি সংশ্লিষ্ঠ কর্মকর্তাদেরকে জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেবেন।

রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী ইন্তেখাব আলম বলেন,দু’টি গভীর নলকূপের ছয়টি ট্রান্সফরমার লুট হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা হবে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, ট্রান্সফরমার লুটের ঘটনা আমার জানানেই এবং কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে রাস্তা নির্মানে তিন কোটি টাকার অনিয়মের অভিযোগ

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

রাণীনগরে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহস্য ও ইতিহাস : কাবা চত্বর শীতল কেনো?

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই ট্রাকের জরিমানা

হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া 

ঝিকরগাছা হাসপাতালে ডাক্তার নিয়ে ভোগান্তি : চিকিৎসা না পেয়ে ঘরে ফিরছে রোগী

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ 

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আঘাত, ৭ রাজ্যে জরুরি অবস্থা জারি

ঝিনাইদহ -১ আসনে নৌকার প্রার্থীসহ আওয়ালীগের ৪ নেতার বিরুদ্ধে ইসির মামলা