বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): গত ০৯ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে চিলাহাটির এক যাত্রী জুলি ফারহানার মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারী পিছনে ছুটতে গেলে ছিনতাইকারীর অপর সদস্য জুলির গলার ওড়না টান দিয়ে তাকে ট্রেন থেকে মাটিতে ফেলে দেয় এতে করে জুলি গুরুতর আহত হয়। মঙ্গলবার ১০ই ডিসেম্বর রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।

পার্বতীপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য ট্রেনটি ছাড়ার পরপরই ছিনতাইকারীর একটি সঙ্ঘবদ্ধ দল যাত্রী জুলির হাত থেকে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক জুলি ছিনতাইকারীদের পিছনে পিছনে ধাওয়া করে, এসময় ছিনতাইকারী চক্রের অপর সদস্য জুলির পিছনে ছুটতে থাকে একসময় সে জুলির পরনের গলায় পেচানো ওড়না ধরে টান মারে এতে জুলি ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সেই ট্রেনে থাকা জুলির অল্প বয়সের দুই যমজ ছেলে সন্তান ট্রেনের শিকল টেনে ট্রেনটিকে থামানোর জন্য ট্রেনের অন্য যাত্রীদের অনুরোধ করেতে থাকে কিন্তু কেহই সেই অবুঝ বাচ্চা দুটোর কথায় কর্ণপাত করেনি এবং ট্রেনটি থামানোর জন্য সহযোগিতা করেননি। এসময় পিছনের বগিতে থাকা জয় নামক একজন ট্রেন ক্লিনার বিষয়টি বুঝতে পেরে ট্রেনের শিকল টেনে ট্রেনটিকে থামিয়ে দেয় এবং নিচে পড়ে থাকা জুলিকে উদ্ধার করে চিলাহাটি নিয়ে আসে।

এবিষয়ে জুলির পরিবার তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ট্রেনের যাত্রী সেবায় নিয়োজিত জিআরপি, আরএনবি গার্ড, টিটি, এ্যাটেনডেন্ট থাকার পরেও এতোবড় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলো তাদের কারও কোন রকম ভূমিকা দেখলাম না, এখন আমাদের প্রশ্ন তাহলে কি সেইসব স্টাফদের ছত্রছায়ায় ছিনতাইকারীর সংঘবদ্ধ চক্রটি এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা জুলির পরিবারের পক্ষ থেকে সেই সময় কর্মরত স্টাফদের দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

বর্তমানে জুলির উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে আর্মিওয়ার্ম পোকার আক্রমণে দিশেহারা ভুট্টা চাষিরা

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

কালীগঞ্জে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা!

পাইকগাছার শিবসা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধনে জামায়াত নেতা মা: আবুল কালাম আজাদ 

রঙ্গিন ফুলকপি চাষ করে সফলতার সপ্ন দেখছেন কলেজ ছাত্র মুস্তাক 

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড় সর্বত্র 

ভূরুঙ্গামারীতে ২ দিন ব্যাপি যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিককে মারধর, হাসপাতালে মৃত ঘোষণা

শীতের রাতে গ্রাম-গঞ্জে আনাচে কানাচে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা