বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চীনা হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

 

পঞ্চগড় সংবাদদাতা :

চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের বোদায় স্থাপন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে বোদা উপজেলা বাসীর ব্যানারে  সব শ্রেণি প্রেশার মানুষ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এ কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তফিউদ্দিন আহাম্মেদ বেলাল, সফিউল আলম টুটুল, এমরান আল আমিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন হাসান।

বক্তারা বলেন, বোদায় চীনের অর্থায়নের হাসপাতালটি স্থাপন করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার মধ্যস্থল ও পঞ্চগড় জেলারও মধ্যস্থল বোদা উপজেলা।

বক্তারা আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে পদের তিন ভাগের একভাগও চিকিৎসক নেই। রাত দুপুরে মূমূর্র্ষ রোগী নিয়ে ছুটতে হয় রংপুর কিংবা ঢাকায়। পথেই মারা যান অনেক রোগী। ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে ১০০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও তা আর আলোর মুখ দেখেনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় তাহেরপুর পৌরসভায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

সীতাকুণ্ডে প্রকাশ্যে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

নাসিরনগরে মাদকের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক

ঝিকরগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

কক্সবাজারে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

যুগান্তরের বিশেষ প্রতিনিধি লাভলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় বিএসএরএফ ও ‘ র‍্যাক’

নেত্রকোনা জেলা সদর হাসপাতালের সামনে ছিনতাইকারী ও দালালদের উপদ্রব

আমতলীর পায়রায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার 

রাণীনগরে রিয়া মনি হত্যা মামলার আসামীসহ তিনজন গ্রেপ্তার