বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চুয়াডাঙ্গার নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

 

এম এ মতিন, চুয়াডাঙ্গা :

এনআইডি এর কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে রাখতে সারা দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ই মার্চ ২০২৫) বেলা ১১টায়, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে, “বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন” মানববন্ধন পালন করেছে।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী এর নেতৃত্বে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুর উল্লাহ, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল হাসানসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ মানববন্ধনে উপস্হিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ দুই ঘন্টা ব্যাপি মানববন্ধনসহ বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লাকার্ড ধারণ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য জাতীয় পরিচয় পত্রের কর্তৃত্ব নিয়ে, এআন্দোলন নতুন নয় বরং গত সরকারের আমলেও আন্দোলন হয়। সে আন্দোলনের ফল স্বরূপ নির্বাচন কমিশন থেকে এনআইডির কর্তৃত্ব স্থানান্তর করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সে সময় সংসদে পাস করা হয় জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন-২০২৩, বর্তমান অন্তবর্তী কালীন সরকার। ক্ষমতা গ্রহণের পর নির্বাচন কমিশন সচিবালয় সে আইনটি বাতিল করার সুপারিশ করে। সে মোতাবেক গত ৩ জানুয়ারি/২০২৫ তারিখে সেই প্রস্তাব অনুমোদন করে। নির্বাচন কমিশনের হাতেই এনআইডির কর্তৃত্ব রাখে। কিন্তু “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন” এন আইডির জন্য স্বতন্ত্র স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব করে। এরই ফলশ্রুতিতে আবারো আন্দোলনে নেমে আসে “বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন”।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা প্রয়োজন – ইউএনও শফিকুল ইসলাম

স্বাস্থ্যকর জীবনযাপনের তাগিদে ক্রমশ বাড়ছে এয়ার পিউরিফায়ারের গুরুত্ব

ভূরুঙ্গামারীতে হেরোইনসহ দুই মাদককারবারি আটক

গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

টাঙ্গাইল সড়কে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ 

বদলগাছীতে আলোচিত দুদু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর ও সুফিয়া গ্রেফতার 

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের চেহারা দেখা যাবে না : বিএনপি নেতা হযরত আলী 

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিন উদযাপন 

রাণীনগরে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার