বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চুরি করে ধরা, লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে ধরা পরেছে জামিল দর্জি (১১) নামের এক শিশু । এ ঘটনা দোকান মালিক সিদ্দিক প্যাদা শিশুর মা জেসমিনের কাছে বলায় লজ্জায় শিশু জামিল বিষপান করেছে। দ্রুত স্বজনরা শিশুটিকে উদ্ধার করে রবিবার সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে রবিবার বিকেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।

জানাগেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের নিজাম দর্জির শিশুপুত্র চতুর্থ শ্রেনীর ছাত্র জামিল দর্জি একই গ্রামের সিদ্দিক প্যাদার দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে। তাৎক্ষনিক দোকান মালিক ও স্থানীয়রা শিশুটিকে ধরে ফেলে। পরে শিশুর দেয়া তথ্য মতে বালুর ভিতর থেকে টাকা উদ্ধার করে। এ ঘটনা দোকান মালিক শিশুটির মা জেসমিনকে জানালে লজ্জায় শিশু জামিল বাড়ী গিয়ে বিষপান করে। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, শিশু জামিল স্থানীয় সিদ্দিক প্যাদার দোকান থেকে টাকা চুরি করে। তাৎক্ষনিক শিশুটিকে ধরে ফেলে। পরে শিশুটির দেয়া তথ্য মতে টাকা বালুর মধ্যে থেকে উদ্ধার করে। এ ঘটনা শিশুটির মাকে জানালে শিশু লজ্জায় বাড়ী গিয়ে বিষপান করেছে।

শিশুর বাবা নিজাম দর্জির মুঠোফোনে (০১৭১৩৯৬৩৫৮৫) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টাকা নিয়ে কড়ি আনার কথা বলে পালালেন ওঝা; মাঝরাতে লাশ দাফন

শৈলকুপায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাংচুর

তালতলীতে নারীর ভূমি ও কৃষির অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

রাণীনগরে আবাদপুকুর পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড প্রদান 

রাস্তা আটকে গাছ রোপন 

শিবগঞ্জের বুুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন পরিদর্শন করলেন ইউএনও তাহমিনা

ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২৩৩ ছাড়িয়ে গেছে

নিউইয়র্ক সিটির দুটি প্রধান ইউনিয়ন মেয়র পদে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন

বাগমারায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান,মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

ফরিদা এমপি’র ঈদ উপহার বিতরণ