বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চেক জালিয়াতি মামলায় মিলন শর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি॥ নব্বই লাখ টাকার চেক জালিয়াতি মামলায় মিলন কান্তি শর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে। গত ৯ জুলাই যুগ্ম মহানগর দায়রা ষষ্ট আদালতের বিচারক এ আদেশ দিয়েছেন। ২০২২ সালের ১৭ অক্টোবর মামলাটি দায়ের করেছিল ব্যবসায়ী সুবীর চৌধুরী।

মিলন কান্তি শর্মা নিজেকে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা, ঢাকার রমনা কালি বাড়ির উপদেষ্টা, জেলা শারদাঞ্জলী চট্টগ্রাম শাখার উপদেষ্টা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টা পরিচয় দিয়ে থাকেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আসামীর সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে জরুরি প্রয়োজনে ৯০ লাখ টাকা ধার নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের আশ্বাস দেন। এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জামালখান শাখার একটি চেক প্রদান করেন। কিন্তু হিসাবে টাকা না থাকায় চেকটি ফেরত দেয় সংশ্লিষ্ট ব্যাংক। এরপর একাধিকবার যোগাযোগ করা হলেও টাকা আদায় করেনি।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট অসীম দাশ সাংবাদিকদের জানান, ৯ জুলাই বিবাদী তার আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে সময় প্রার্থণা করেন; আদালত তা নামঞ্জুর করে অভিযোগ করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত 

নীলফামারীতে নতুন আলু মাঠেই ১শ টাকা

নৌকাকে জয়ী করতে সীতাকুণ্ডে আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে বর্ধিত সভা

বড়াইগ্রামে আওয়ামীলীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গঙ্গাচড়া উপজেলায় মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলপুর প্রেসক্লাবে জরুরী সভায় সাংগঠনিক, বিজ্ঞাপন বৈষম্যসহ বিবিধ বিষয়ে আলোচনা

একটি বাঁশের সাঁকোই হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা

মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ এর পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রয়ের উদ্বোধন করলেন না’গঞ্জ জেলা প্রশাসক 

মানুষের সেবা ও উন্নয়নের জন্য রাজনীতি করা মজিবুর রহমান খান নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী

রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন