বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ক্রেতাদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান : গত কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বাজারে প্রায় সব সবজির দামই ১০০ টাকার ওপরে। মুরগি ও মাছের দামেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, শুধু জগন্নাথপুরে নয়, উৎপাদন এলাকায়ও সবজির দাম চড়া। সবজির দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এরমধ্যে রয়েছে বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা ও ধুন্দল, পটল,মুলা। এসব সবজির দর ১০০ টাকার নিচে কোনোভাবেই নামছেই না। ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে, পেঁপে ও আলু। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও বাজারে সরবরাহ কম। বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, টমেটো ২৮০ টাকা, ধনিয়াপাতা ৫৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০থেকে ৩০ টাকা।সবজির দাম বাড়লে ও গত সপ্তাহের চেয়ে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দামও বেড়েছে। মঙ্গলবার কাঁচামরিচ বিক্রি হচ্ছে মান ভেদে ৩৪০থেকে ৪০০টাকা দরে। জগন্নাথপুর পাইকারি কাঁচামাল আড়ৎ মালিকগন বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে গেছে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

জগন্নাথপুরপুর গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী আবুল হাসনাত বেলাল তার ফেইসবুক ফেইসএ ক্ষোভ প্রকাশ করে লিখেন সবজির বাজার তদারকির যেন কেউ নেই। এই আইনজীবী সহকারীরমত অনেক ক্রেতা বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোক 

কােরআন অবমাননার প্রতিবাদে গাংনীতে ঈমামদের বিক্ষােভ 

চিকিৎসাসেবা বঞ্চিত বরগুনায় ‘চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন

যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদকে জগন্নাথপুর পৌর বিএনপির সম্মাননা স্মারক প্রদান

পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

ডাসারে জোর করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

সফল উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, মানুষের জন্য কাজ করে যেতে চান আজীবন

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম রিদয়–এর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এ এবার ঝিকরগাছার চার জয়িতা

জোয়ার ভাটার পানিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনার মনির