বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে তালাক নামের প্রতারনার শিকার গৃহবধূ রওশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

জগন্নাথপুর প্রতিনিধি॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে জালিয়াতির আশ্রয় নিয়ে নোটারি পাবলিকের হলফনামার মাধ্যমে এক গৃহবধূকে তালাক প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের মৃত আব্দুশ শহীদের মেয়ে রওশনা বেগম। উক্ত ভূয়া তালাকের হলফনামার কারনে তিনি প্রতারনার শিকার।

রোশনা জানান, ২০১১সালের ১৯ জুলাই ইসলামিয়া শরীয়া মোতাবেক উপজেলার মিরপুর ইউনিয়নের কচুর কান্দি গ্রামের মৃত ছৈদ উল্লার পুত্র আব্দুর রশিদের সাথে ১লক্ষ ৫০ হাজার টাকা কাবিনমূলে বিবাহ হয়। আমাদের দাম্পত্য জীবনে এক পুত্র সন্তানের জন্ম হয়। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার পিতার বাড়ি থেকে প্রায় ৫বছর পূর্বে ৮লক্ষ টাকা এনে আমার স্বামী আব্দুর রশিদকে প্রবাসে পাঠাই। আমার স্বামী প্রবাসে যাওয়ার পর তার বোন সাজনা বেগম, চাচাত ভাই আবুল কালাম, খালাতো ভাই দুলাল মিয়া, চাচাত ভাইয়ের ছেলে হোসেন আহমদ এক জোট হয়ে বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে। এরই ধারাবাহিকতায় আমার স্বামীর স্বাক্ষর জাল করে উল্লেখিত ব্যাক্তিগন নোটারী পাবলিক সুনামগঞ্জ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক সংক্রান্ত হলফনামা আমার নিকট চলতি বছরের ১৪ মার্চ ডাকযোগে আমার পিতার বাড়ীর ঠিকানায় প্রেরন করা হয়।

হলফনামায় উল্লেখ রয়েছে আমার স্বামী নোটারী পাবলিকের সম্মুখে উপস্থিত হয়ে নিজ নাম স্বাক্ষর করেছেন। যেহেতু তিনি অদ্যবদি পর্যন্ত দেশে আসেননি সেহেতু কিভাবে নোটারী পাবলিকের সম্মূখে নিজ নাম স্বাক্ষর করলেন সেটা আমার বোধগম্য নয়।

উক্ত তালাকের হলফনামা পাওয়ার পর আমার বড়ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর সুহেল আহমদ সহ আমার স্বামীর বাড়িতে গিয়ে উক্ত তালাকের হলফনামা সম্পর্কে জানতে চাইলে মিরপুর ইউপি সদস্য মুজাম্মিল খান এর সম্মুখে আমার শ্বশুরবাড়ির লোকজন উক্ত তালাকের হলফনামা সম্পর্কে অবগত আছেন বলে জানান। তখন আমার ভাই আমাকে আমার স্বামীর বাড়ী থেকে আমার বাবার বাড়ীতে নিয়ে আসেন। তালাকের হলফনামা পাওয়ার পর এবং আমার সন্তান ছাড়া বাবার বাড়ীতে থাকায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার স্বামী প্রবাসে থাকা অস্থায় কিভাবে উক্ত তালাকের হলফনামা প্রস্তুত করে আমার নিকট প্রেরন করা হয়েছে তা তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় আইনমন্ত্রী ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদ ফেস্টিভাল উদ্বোধন অনুষ্ঠানে মেয়র

জেলার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর সাথে বরগুনা-১ এর সাংসদ ও আমতলী মেয়রের সৌজন্য সাক্ষাৎ 

পাবনা’র ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রী পুত্র যুবলীগ সভাপতি অস্ত্রসহ গ্রেফতার 

এমপি মনোনয়নের সমর্থন জানালেন আশির দশকের ছাত্র নেতারা

আদালতে মামলা অপহরণ, পিবিআই পেল ভিন্ন গন্ধ 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পশ্চিম বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে দিল্লির পথে শওকত মোল্লা

শেরপুরে সিএনজি- বাস মুখোমুখি সংঘর্ষ, নি’ হত-৬

আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের ৪২তম জন্মদিন

“ত্যাগ ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র”— ইউএনও মাহমুদ হাসান মৃধা

সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ