বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে দেশীয় প্রজাতির মাছের পোনা রক্ষায় সচেতনতা সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

রিয়াজ রহমান॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য আইন বাস্তবায়ন ও হাওরে দেশীয় প্রজাতির মাছের  পোনা রক্ষা এবং উপজেলা পর্যায়ে মৎস্যজীবি  কমিউনিটিতে  পুষ্টি বিষয়ে গ্রুপ ভিত্তিক পৃথক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩জুন মঙ্গলবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্বে করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, ছিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল,  সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান, মোঃ হুমায়ুন কবির, শাহজাহান মিয়া, মৎস্য আড়তদার আকবর আলী, মৎস্যজীবি আলাল মিয়া। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, মৎস্যজীবি মনির মিয়া, হরি দাস, মনোরঞ্জন দাস এবং বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

সচেতনতা সভায় মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান মৎস্যজীবিদের সরকারি দেয়া বিভিন্ন সুযোগ সুবিদা ও মৎস্য আইন সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। তিনি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্যজীবিদের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে অ্যাসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া মৎস্যজীবি ও উপস্থিত সকলকে মৎস্য আইন মেনে চলার আহবান জানিয়ে মৎস্য আইনের বিভিন্ন দিক আলোচনা করেন। তিনি মাছ ক্রেতাদের হুশিয়ার করে বলেন নিষিদ্ধ পোনা মাছ ক্রয় করলে ক্রেতাদের বিরুদ্ধেও মৎস্য আইনে ব্যবস্থা গ্রহন করা হবে। তাই মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিষিদ্ধ পোনা মাছ ক্রয় থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ঝুট ব্যবসায়ীর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারে ধাওয়া পাল্টা 

ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!

শেরপুরে হ’ ত্যাকান্ডের ঘটনায় মুর্শিদপুর দোজা পীরের দরবার শরীফ ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেফতারের আল্টিমেটাম

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবকে কুপিয়ে হত্যা

সোনারগাঁও উপজেলায় মিস্টির দোকান, ঔষধের ফার্মেসীসহ প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ 

বরগুনায় ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে আমন বীজতলা

সাতক্ষীরার নলতায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, অস্ত্রসহ ছিনতাইকারীকে ধরলেন মহিলা 

রাণীশংকৈলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  

নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২