বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট (বৃহস্পতিবার)অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া, সাবেক যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুশহুদ আহমদ, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক দপ্তর সম্পাদক সাদেক আলী, সাবেক সহ-সম্পাদক মাসুম আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিজন কুমার দেব, , জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা আকমল খান, আফু মিয়া, আওয়ামীলীগ নেতা আবদুল জলিল ময়না, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, মনু মোহাম্মদ প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রামগড় পৌরসভার শ্রদ্ধা নিবেদন 

ঈদগাঁওর কালিরছড়ায় স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা 

মুুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংযুক্ত আরব আমিরাতের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শেরপুরে নালিতাবাড়ীতে পিকআপ সহ ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ আটক

বিয়ের পর পোষ্য কোটায় চাকরী নিয়ে শিক্ষকতা করছেন রাণীনগরের সবনম মোস্তারী

ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

বগুড়ায় অনৈতিক কাজে রাজি না হওয়ায় মায়ের হাতে মেয়ে খুন, ২৩ দিন পর লাশ উদ্ধার 

যশোরে রিকশাচালককে নারী আইনজীবীর জুতাপেটা, বি এন জে এইচ সি’র উদ্বেগ