বাংলাদেশ সকাল
শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে বিএনপির মতবিনিময় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান : সুনামগঞ্জ জেলা বিএনপির নির্দেশে দেশের বর্তমান পরিস্থিতিতে জগন্নাথপুর উপজেলায় শান্তি শৃঙ্খলা রক্ষায় জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামের মতবিনিময় হয়েছে।

আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যতম সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শহীনের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবেনা। কেউ সন্ত্রাসী কর্মকান্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। নেতৃবৃন্দ অবনত মস্তকে সেই সহযোদ্ধা ছাত্র ভাই যারা প্রাণ দিয়ে পরপারে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যেসব ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন নেতৃবৃন্দ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করেন।

নেতৃবৃন্দ বলেন আমরা সকল অনিয়ম ও সকল হত্যাকান্ডের বিচার চাই। দেশের মানুষের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জগন্নাথপুরের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগর মহিলা কলেজে নবীনবরন অনুষ্ঠিত

রাণীশংকৈলে গাঁজাসহ ৩ জন আটক

জয়পুরহাটে পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন 

রাণীশংকৈল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

ঈদগাঁওতে দীর্ঘবছর ধরে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী উপেক্ষিত 

সুুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে: বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক 

ডিসির নির্দেশনায় অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান

রাণীশংকৈল কলেজহাটে ৩ টি দোকান পুড়ে ছাই ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  

নেত্রকোনায় ১৪কেজির অধিক গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

ময়মনসিংহ পুলিশ সুপার এর মহতি উদ্যোগে গ্রাম পুলিশ পেল পাঞ্জাবি