বাংলাদেশ সকাল
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান, জগন্নাথপুর :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসিদুর রহমান নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী, দেশীয় অস্ত্র, পার্সপোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

১০ মার্চ (সোমবার) সকাল ১১ টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

এলাকাবাসী জানান, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। তার কার্যকলাপে সন্দেহ হলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর ছাতক অস্থায়ী ক্যাম্পের একটি টিম বাসিদুর রহমান নামের ভুয়া মেজর ও তার স্ত্রীকে আটক করে জগন্নাথপুর থানায় প্রেরন করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছেন।আটককৃতদের নিকট থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিত্যপণ্যের দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে ফোন করুন: পলক

জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যশোরে মাদক ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ও সাংবাদিকের বসতবাড়ি ভাংচুর

ডিমলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাংবাদিক প্রশিক্ষণ সনদ প্রদান

মেহেরপুরে বিভিন্ন প্রজন্মের কাছে আগামীর স্মার্ট বাংলাদেশের ধারণা দিলেন সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নান

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন রাশেদুল ইসলাম গালিভ

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক ১, অর্থদন্ডসহ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রামে করদাতা সুরক্ষা পরিষদের চসিক ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, আহত ৩০

নিউইয়র্ক সিটি মেয়রের ডোমিনিকান কমিউনিটির প্রতি সংহতি প্রকাশ