বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে ৬ষ্ট শ্রেণীতে ভর্তির আসন সীমিত থাকায় দু:শ্চিন্তায় শিক্ষার্থীর অভিভাবক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

রিয়াজ রহমান,জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে : জগন্নাথপুর উপজেলায় ৫ম শ্রেনী থেকে ৬ষ্ঠ শ্রেনীতে উত্তীর্ন হয়েছে ৪ হাজার ২শত ৪৩ জন। সরকারের নতুন নিয়ম অনুযায়ী জগন্নাথপুর উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে ২হাজার ৩৫জন শিক্ষার্থীর। বাকী শিক্ষার্থীরা কোথায় ভর্তি হবে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

এ বছর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগেই ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু উপজেলায় ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উর্ত্তীন হওয়া শিক্ষার্থীর তুলনায় মাধ্যমিক বিদ্যালয় আসন সংখ্যা তার অর্ধেক। ফলে দুশ্চিন্তায় মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অভিভাবকগন। ৬ষ্ঠ শ্রেণীতে প্রতিটি উচ্চ বিদ্যালয়ে ৫৫ জন শিক্ষার্থী ভর্তির নতুন নিয়ম চালু করে সরকার। উপজেলায় ২টি সরকারি উচ্চ বিদ্যালয়সহ মোট ৩৭টি উচ্চ বিদ্যালয় রয়েছে। উপজেলার প্রায় সব স্কুলে আসন সংখ্যার তুলনায় অনেক ভর্তির আবেদন এসেছে। উপজেলার দুইটি সরকারী উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হলে ও উপজেলার অন্যান্য বিদ্যালয়ের ভর্তির আবেদন জমার শেষ দিন ৬ ডিসেম্বর। এ বার সকল বিদ্যালয় গুলোতে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম চলছে। উপজেলার দুইটি সরকারি উচচ বিদ্যালয়ে অনলাইনে আবেদনের পর লটারি মাধ্যমে বিজয়ীদের ভর্তি কার্যক্রম শেষ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর ও শত শত অভিভাবকদের দুইটি বিদ্যালয় ও উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে নিজের ছেলে মেয়েদের ভর্তির সুযোগের জন্য আবেদন করছেন।

শিক্ষার্থীর অভিভাবকরা জানান, আমাদের ছেলে মেয়েরা জগন্নাথপুরের সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের পর লটারীতে বিজয়ী না হওয়া অন্যান্য বিদ্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে জমা দেই। বর্তমানে আমরা ছেলে মেয়েদের ভর্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, সরকারী নিয়মের বাহিরে স্কুল গুলোতে ভর্তির আপাতত কোন সুযোগ নেই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাহবাজপুরে বিদ্যালয়ের ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না: পলক

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,আহত ৫ ; বিএমএসএস’র নিন্দা

সম্পাদক কিবরিয়া চৌধুরী ও সাংবাদিক নিবিড় কে রাজউক ঠিকাদারের হুমকির ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড়

রাণীনগর থানা প্রাঙ্গনের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত সবজি বাগানের চমক ওসি আবুল কালাম আজাদের

মাধবপুর সাবরেজিস্টার অফিসে জালিয়াতির অভিযোগ!

পঞ্চগড়ে স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুন দিলেন পাষন্ড স্বামী 

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে অসহায় প্রবাসী সদস্যদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত