বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি॥ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর হাই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আকরামুজ্জামান চৌধুরী স্মরণে ৬২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ গতকাল ১৬/০২/২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের জয়নগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে জয়নগর হাইস্কুল এর ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করেন কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কাশিয়ানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানে আলম বিরু, ১নং মহেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া।

এ সময় আর ও উপস্থিত ছিলেন জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী জাকির হোসেন খান, কাশিয়ানি,কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুর নাহার মিনা জামান, মহেশ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান লুথু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী চৌধুরী সহ সকল শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও সদস্যা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মশাল প্রজ্বলন, ১০০,২০০ ও ৮০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ভুতের কপালে টিপ পরানো,হাড়িতে দাগ দেওয়া,লং জাম্প, বাইসাইকেল ও মটর সাইকেল রেস যেমন খুশি তেমন সাজ কবিতা আবৃত্তি সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলার প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ জালে ধরা পড়ছে ইলিশের পোনা

বদলগাছীতে ১৬কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে মাদক ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ও সাংবাদিকের বসতবাড়ি ভাংচুর

নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৫ ব্যবসায়ীকে অনুদানের চেক প্রদান

মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা

শাল্লায় প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ইস্যুতে বহিষ্কার

গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পদক’২৩ পাচ্ছেন ড. ফিরদৌসী কাদরী

ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা