বাংলাদেশ সকাল
রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটের নতুনহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট

জয়পুরহাটের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিক নি হ ত হয়েছে। রোববার (৬ এপ্রিল) সকালে নতুনহাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহিন নামের অপর এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক নিশ্চিত করেছেন।

নি হ ত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসহাক মোল্লার ছেলে।

আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

ওসি নুর আলম সিদ্দিক জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস হোটেলের শ্রমিক ছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ সাথে পরটা ভাজা নিয়ে অপর শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরটা ভাজা লোহাররড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে সে মা রা যান। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে আটক করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা ডোমারে অনুষ্ঠিত

কথা নয় কাজ, খেলার মাঠে হবে না মেলা : জেলা প্রশাসক 

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

আমতলীতে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাংচুর, আটক ১

চট্টগ্রামে চাঞ্চল্যকর আজাদ হত্যা ; জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ 

পূর্ব ঘোষিত গাবতলী থেকে মিরপুর পর্যন্ত বিএনপির পদযাত্রা

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন                                               

জয়পরহাটে আশা কর্তৃক মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

খবর প্রকাশের পর বদলি দুই কর্মকর্তা, বদলি-ই কি দুর্নীতির পাপ মোচনের মাধ্যম