বাংলাদেশ সকাল
রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাংচুর, আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় নাসির উদ্দীন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আটক নাসিরউদ্দীন জেলার হরিপুর উপজেলার গেদুরা মারাধার পারুলপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং আহত উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ সদর থানায় কর্মরত আছেন।

শ‌নিবার (০৮ জুলাই ) সকা‌ল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের কে‌চি গেটের তালা ভেঙ্গে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। পরে বেলচা দিয়ে বিভিন্ন কক্ষের থাই গ্লাসের জানালা ও দরজা ভাঙচুর করে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় বলেন, সকালে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে পরে প্রতিটি কক্ষের থাইগ্লাস ভাঙচুর ক‌রতে থা‌কে। মাত্র দশ মিনিটের মধ্যে জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, মুক্তিযোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অতি‌রিক্ত জেলা প্রশাসকের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত দশ‌টি কক্ষের জানালা ভাঙচুর করে। একই সঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর করে। তাকে কোন ভাবে আটকানো যা‌চ্ছিল না। পরে সদর থানার এস আই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে তার উপর হামলা করলে তিনি আহত হন। তবে এ ভাংচুরের কারণ জানা যায়নি।

সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে হামলার ঘটনায় নাসির উদ্দীন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।তবে ঘটনাটি সে কেন ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিলো, তাদের কি ভূমিকা ছিল, কেন ভাংচুর করা হল সেটা আমরা তদন্ত করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালা কারিগরদের কদর কমতির দিকে, দিশেহারা কারিগররা 

জগন্নাথপুরে প্রবাসীর কেয়ারটেকারের নিকট চাঁদা দাবী ও হামলা

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকুরীতে পুনর্বহাল হচ্ছেন 

আমতলীতে সাংবাদিকদের জীবন নাশের হু’ মকি; নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি

শাজাহানপুরে হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও উপ-নির্বাচনে আচরণ বিধি পালনে সর্তক করলেন সহকারী কমিশনার 

আমতলীতে হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সং’ঘর্ষ ; ছাগল ব্যবসায়ীকে মা’রধর, থানায় অভিযোগ 

গঙ্গাচড়ায় শিশু সুরক্ষায় কমিউনিটি ডায়লগ সভা অনুষ্ঠিত 

যশোর রামনগরে জামায়াতের কম্বল বিতরণ 

রাণীশংকৈলে ৯শ জন কৃষকের মাঝে জিংক ধানের বীজ বিতরণ