বাংলাদেশ সকাল
সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল মা’রা গেছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাংবাদিক অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (৭১) পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় জেলা শহরের আরাফাত নগর মহল্লার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি জয়পুরহাট আইনজীবী সমিতির কয়েকবার সভাপতি ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। এই পদে সদ্য সাবেক হন। তিনি আইনজীবীর পাশাপাশি সাংবাদিকতা করতেন। জয়পুরহাট থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। জয়পুরহাট প্রেসক্লাবের কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকার একটি পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। প্রবীণ এই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সর্বশেষ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ প্রায় নয় মাস ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিক, কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জয়পুরহাট প্রেসক্লাব, আইনজীবী সমিতি শোক প্রকাশ করেছেন।

অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের আইনজীবী সহকারী (মহরার) উজ্জ্বল সরকার বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল রবিবার গভীর রাতে বাসায় আনা হয়েছে। আজ সকালে মারা যান। তাকে দুপুরে আইনজীবী সমিতি এবং সেখান থেকে গ্রামের বাড়ি আক্কেলপুরের ভদ্রকালী নেওয়া হয়। এরপর বিকেলে জয়পুরহাটের খঞ্জনপুর মহাশ্মশানে দাহ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পর দেবহাটা সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় এসিল্যান্ডের অভিযান

পায়রায় এক ইলিশের দাম পাঁচ হাজার

ডাসারে আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর স্বপ্নের দোকান!

সরকার কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল সংযোগ স্থাপন করবে: প্রধানমন্ত্রী

তালতলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

প্রশাসনের নাকের ডগায় অবৈধ ইঁট ভাটা, মানছেনা সরকারি নির্দেশনা

কাশিয়ানিতে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমি ভবনের উদ্বোধন

যুক্তরাস্ট্র আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডে নেতৃবৃন্দের প্রতিবাদ 

নাটোরে জাতীয় সমবায় দিবস পালিত

ভারী বর্ষণে ঈদগাঁও বাজারসহ শিক্ষা প্রতিষ্টান প্লাবিত : ব্যাপক ক্ষয়ক্ষতি