বাংলাদেশ সকাল
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ও এক লক্ষ টাকা জরিমানা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

জয়পুরহাটে এক কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় আব্দুর রহমান নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার ৯ মার্চ বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল মোক্তাদির এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌস রিনি।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামের আঃ হামিদের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের আরাফাত নগর এলাকার ওই মেয়ে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করতেন। আর আসামী একই কলেজের অনার্স ২য় বর্ষে পড়তেন। ঘটনার মাসখানেক আগে আসামীর সাথে ওই মেয়ের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর আব্দুর রহমান মেয়েটির সাথে বন্ধুত্বের চেষ্টা করে। এক পর্যায়ে কু-প্রস্তাব দিলে মেয়েটি রাজি আসামি বিভিন্ন ভাবে হুমকি দেন। এরই জেড়ে ২০২০ সালের ০১ আগস্ট দুপুরে মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে চলে যায়। পরে তার বাবা-মা বাড়িতে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একই বছরের ৪ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত রবিবার এ রায় দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মী আহত করলেন গ্রাহককে

মসিকের ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম শুরু 

ডিমলা হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

কাজ সম্পন্ন না করেই লাপাত্তা ঠিকাদার, দূর্ভোগে ইউনিয়নবাসী

শেরপুরে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় সাংবাদিক আহত, থানায় মামলা 

‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের র‌্যালি ও আলোচনা সভা

যশোরসহ ১০অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে 

যশোরসহ ১০অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে 

জগন্নাথপুরে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন মোহাম্মাদ আলী আশরাফ