বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনামূূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

জয়পুরহাট জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের এডিপির বরাদ্দের আওতায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ ২০২৫ উদ্বোধন হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় বিআরটিএ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর রাম কৃষ্ণ পোদ্দার, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর-ই-আলম, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা: ওলিউজ্জামান ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত।

প্রশিক্ষণে বাস, মিনিবাস ও সিএনজি অটো রিকশার ৫০ জন চালক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী দুর্ঘটনা প্রতিরোধে সর্ব প্রথম চালকদের অধিক সচেতন হওয়ার তাগিদ দেন। কারন, একটা দূর্ঘটনা সারা জীবনের জন্য কান্না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্দরকিল্লা আগুনে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি

কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত 

হাতীবান্ধায় সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে সম্মেলিত সাংবাদিক সমাজের মানববন্ধন 

শেরপুরে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

ঈদগাঁওতে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলসহ হয়রানী বন্ধে ১১ দফা দাবী গ্রাহকদের 

পাইকগাছা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন তদারকিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান

গঙ্গাচড়ায় রোজাদারদের মাঝে জামায়াতের খাদ্য উপহার সামগ্রী বিতরণ

রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন 

ঝিকরগাছার বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার অপকর্মের শেষ কোথায় ?

প্রতিবন্ধীরা এখন আর পরিবারের বোঝা নয় : পলক