বাংলাদেশ সকাল
শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬২ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর।

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চীফ (সিপিই) গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, বিশিষ্ট আখ চাষি ও জেলা চেম্বারের সভাপতি হাকিম মন্ডল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা।

এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬০০ টাকা টাকা। বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ১’লাখ ২৬ হাজার ভারতীয় বিড়ি ও ২টি মোটরসাইকেলসহ আটক দুই

নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

রামগড়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে বৃটেনের কার্ডিফে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদ সভা 

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

রাণীশংকৈলে গৃহবধূর মরদেহ উদ্ধার 

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই ব্লেড শামীম গ্রেপ্তার

সীতাকুণ্ডে জায়গা দখলকারীর হামলায় এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু