বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, খবর ও ছবি বাসস।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুন সুর বাজানো হয়।

এ সময় ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান, যেখানে তাঁর মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং ১৫ আগস্ট ১৯৭৫ সালের অন্যান্য শহীদগণ চিরনিদ্রায় শায়িত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফুলের পাঁপড়ি ছড়িয়ে দেন।

শেখ হাসিনা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

দিনটি সারাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হচ্ছে।

বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে-শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল-এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তাঁর তিন ঘনিষ্ঠ আত্মীয় একদল বিপথগামী সেনা সদস্যের ব্রাশফায়ারে ১৯৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন।

বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা সেই সময় বিদেশে থাকায় হত্যাকান্ডে থেকে প্রাণে বেঁচে যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদকসহ নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আটক

দীর্ঘ ৫৬ বছর পর অবহেলিত রাস্তার কাজের উদ্বোধন 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মোবাইল কোর্ট অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ভারতীয় নৌবাহিনী ও এনসিবি’র অভিযানে ২২০০০ হাজার কোটি টাকার মাদকসহ পাঁচ পাক নাগরিক গ্রেফতার 

পুলিশ সপ্তাহ ২০২৩ : বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন কর্নেল এম এ ইউসুফ ও এএসপি মুরাদ

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত স্বপদে বহাল : প্রমাণ পায়নি অভিযোগের 

পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা 

বরগুনায় বহুরুপী ডাকাত সদস্য গ্রেপ্তার

দুর্গাপূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান